পূর্ব ভারতের বাজারে বিস্তার ঘটাল Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া, নতুন হিটাচি এসি সিরিজ উন্মোচন

● এই অঞ্চলের জন্য BEE-সম্মত পণ্যের একটি বিস্তৃত পরিসর চালু করেছে।

● শিক্ষার্থী, টেকনিশিয়ান এবং চ্যানেল পার্টনারদের বিশ্বমানের শিল্প মান অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে, সংস্থাটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় কলকাতায় একটি ‘ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স সেন্টার’ উদ্বোধন করেছে।

কলকাতা, ১৬ই এপ্রিল ২০২৬: Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেড আজ তার হিটাচি এয়ার কন্ডিশনার রেঞ্জের জন্য পূর্ব ভারতের বাজারকে লক্ষ্য করে বৃদ্ধি ও সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। সংস্থাটি এই অঞ্চলের ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে BEE-সম্মত মডেলের একটি বিস্তৃত পরিসর উন্মোচন করেছে।

এর পাশাপাশি, সংস্থাটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় কলকাতায় একটি ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স সেন্টার (EEC) চালু করেছে। এই ফ্ল্যাগশিপ কেন্দ্রটি প্রযুক্তিগত প্রশিক্ষণ, পরিষেবা উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততার জন্য নিবেদিত। এর মাধ্যমে শিক্ষার্থী, টেকনিশিয়ান এবং চ্যানেল পার্টনার বিশ্বমানের শিল্প মান অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তিতে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
উল্লেখযোগ্যভাবে, Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে স্থাপিত অনুরূপ কেন্দ্রগুলির ধারায় এই EEC-টিও যুক্ত হলো।

নোভোটেল কলকাতা – হোটেল অ্যান্ড রেসিডেন্সে অনুষ্ঠিত একটি অভ্যন্তরীণ নেতৃত্ব সভায়, Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সুধাকরণ পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং সংলগ্ন রাজ্যগুলিতে কোম্পানির শক্তিশালী সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নিম্নলিখিত পণ্য সমূহ চালুর ঘোষণা করেন:

● সুমো সিরিজ: ভারতের চরম আর্দ্রতা এবং গ্রীষ্মের তীব্র তাপমাত্রার কথা মাথায় রেখে তৈরি একটি ফ্ল্যাগশিপ হেভি-ডিউটি কুলিং সলিউশন। ৭৪০০ ওয়াট পর্যন্ত শক্তিশালী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদানকারী এই সিরিজটি বড় জায়গা এবং কঠিন পরিবেশের জন্য আদর্শ, যা প্রতিকূল আবহাওয়াতে ও নির্ভরযোগ্য আরাম নিশ্চিত করে।

● সিগনেচার সিরিজ: হিটাচি কুলিং অ্যান্ড হিটিং-এর নতুন সিগনেচার সিরিজে রয়েছে ৫-স্টার ও ৩-স্টার ইনভার্টার এসি, যা প্রিমিয়াম ডিজাইন ও স্মার্ট ফিচারে সমৃদ্ধ। ম্যাগনাম গ্রে, ব্রাশড সিলভার এবং মার্বেল হোয়াইট রঙে উপলব্ধ এই রেঞ্জ বিলাসবহুল নকশার সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন শীতলীকরণের সমন্বয় ঘটায়—আধুনিক ভারতীয় বাড়ি ও কঠোর গ্রীষ্মের জন্য আদর্শ।

● ১-ওয়ে ক্যাসেট: স্লিম ডিজাইন ও সহজ ব্যবহারের সুবিধাসহ এই মডেলটি PCB ও কম্প্রেসরের উপর ৫ বছরের ওয়ারেন্টি প্রদান করে, যা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

● সেলফ-ক্লিন ৪-ওয়ে ক্যাসেট রেঞ্জ: ২.০ / ৩.০ / ৪.০ TR ক্ষমতার ইনভার্টার মডেলে উপলব্ধ, যা উন্নত স্থায়িত্ব ও উচ্চ পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে।

Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সুধাকরণ বলেন, “পূর্ব ভারত উন্নত কুলিং সলিউশন এর জন্য দ্রুত অন্যতম গতিশীল বাজার হিসেবে উঠে আসছে, এবং আমরা এই অঞ্চলে আমাদের সর্ববৃহৎ পোর্টফোলিও উপস্থাপন করতে পেরে গর্বিত। পরবর্তী প্রজন্মের হিটাচি এয়ার কন্ডিশনারের মাধ্যমে আমরা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে আরও বেশি আরাম, শক্তি সাশ্রয় এবং স্মার্ট প্রযুক্তির সুবিধা দিয়ে ক্ষমতায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পণ্যসমূহ পূর্ব ভারতের জন্য বোশের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন—আমরা শুধু পণ্যে নয়, মানুষের উন্নয়ন, পরিষেবার উৎকর্ষ এবং আমরা যে সম্প্রদায়কে পরিষেবা দিই তাদের সামগ্রিক বৃদ্ধিতে ও বিনিয়োগ করছি।”

নতুন চালু হওয়া ২০২৬ সালের হিটাচি পোর্টফোলিও পূর্ব ভারতের চরম আর্দ্রতা এবং গ্রীষ্মের তীব্র তাপমাত্রার মধ্যে ও সর্বোচ্চ কর্মক্ষমতা ও শক্তি সাশ্রয় নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। ফ্ল্যাগশিপ সুমো সিরিজ হেভি-ডিউটি কুলিং এর জন্য তৈরি, যা ৭৪০০ ওয়াট পর্যন্ত শক্তিশালী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদান করে—বড় জায়গা এবং এই অঞ্চলের কঠোর আবহাওয়ার জন্য আদর্শ।

সিগনেচার সিরিজ ম্যাগনাম গ্রে, ব্রাশড সিলভার এবং মার্বেল হোয়াইট এর মতো আধুনিক ফিনিশে উপলব্ধ, যা উন্নত ইনভার্টার প্রযুক্তির সঙ্গে মার্জিত জাপানি-অনুপ্রাণিত ডিজাইনের সমন্বয় ঘটিয়ে প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি, শক্তি-সচেতন গ্রাহকদের জন্য রয়েছে iZen এবং Yoshi সিরিজের ৩-স্টার ও ৫-স্টার স্প্লিট এসি।

এই পোর্টফোলিওতে AirCloud Go প্রযুক্তি রয়েছে, যা অ্যাপ ও ভয়েস কন্ট্রোলের মাধ্যমে সহজ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এনার্জি ট্র্যাকার ফিচারটি রিয়েল-টাইমে বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করতে সাহায্য করে, এবং হাইব্রিড কনভার্টিবল মোড ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী শীতলতার মাত্রা সামঞ্জস্য করার সুযোগ দেয়। অক্টা সেন্সর প্রযুক্তি এবং ন্যানো টেক অ্যান্টি-করোশন কোটিং প্রতিটি মডেলের স্থায়িত্ব ও কার্যক্ষমতা আরও বাড়ায়, যা কঠিন আবহাওয়াতেও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।

এছাড়াও, Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেড কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে একটি ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স সেন্টার (EEC) উদ্বোধন করেছে, যা তাদের আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ‘কলকাতা সেন্টার অফ এক্সিলেন্স’ নামে পরিচিত এই ফ্ল্যাগশিপ হাবটি প্রযুক্তিগত প্রশিক্ষণ, পরিষেবা উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততার জন্য নিবেদিত। এটি শিক্ষার্থী, টেকনিশিয়ান এবং চ্যানেল পার্টনারদের বিশ্বমানের শিল্প মান অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তিতে বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।

এই কেন্দ্রের প্রাতিষ্ঠানিক উৎকর্ষের সঙ্গে বাস্তব দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিল্প-প্রস্তুত প্রতিভা গড়ে তুলতে Bosch-এর প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে। একই সঙ্গে, এটি ইনস্টলেশন ও বিক্রয়োত্তর পরিষেবায় নির্ধারিত মান বজায় রাখতে ধারাবাহিক দক্ষতা উন্নয়নে সহায়তা করবে—বিশেষ করে মহানগর এলাকা এবং দ্রুত বর্ধনশীল টিয়ার ২ ও টিয়ার ৩ বাজার জুড়ে।

এই লঞ্চ কে সমর্থন করার জন্য Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেড লক্ষ্যভিত্তিক বিপণন, সামাজিক যোগাযোগ এবং দ্রুত সাড়াদানকারী পরিষেবা কাঠামোর সহায়তায় সমগ্র পূর্ব ভারত জুড়ে তার ডিলার ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে প্রসারিত করছে। কোম্পানির এই সমন্বিত পদ্ধতি নিশ্চিত করবে যে, শহরাঞ্চল থেকে শুরু করে উদীয়মান শহর পর্যন্ত এই অঞ্চলের প্রতিটি কোণে উন্নত শীতলীকরণ সমাধান সহজলভ্য হবে।

এই মাইলফলক লঞ্চের মাধ্যমে Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেড কেবল তার পণ্যের পরিসর বাড়াচ্ছে না, বরং পূর্ব ভারতের ক্রমবর্ধমান এয়ারকন্ডিশনিং বাজারে উদ্ভাবন, আরাম এবং গ্রাহক পরিষেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড ও স্থাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *