কলকাতায় নতুন আঙ্গিকে রবীন্দ্রসংগীত, ‘ভেঙে মোর ঘরের চাবি’ মিউজিক ভিডিও লঞ্চ

ইন্সট্রুমেন্টাল রবীন্দ্র সংগীতের মিউজিক ভিডিও লঞ্চ করলো শহর কলকাতায়। “ভেঙে মোর ঘরের চাবি” পরিচিত রবীন্দ্র সংগীত তবে নতুন আঙিনায় মিউজিক এর সঙ্গে গল্প বললো মিউজিক ভিডিওতে।
সঙ্গীতশিল্পী সুপ্রতিম রায়ের উদ্যোগ।


এই মিউসিক ভিডিওর সঙ্গে যুক্ত শিল্পীরা উপস্থিত থাকলেন এই মিউজিক ভিডিও লঞ্চ অনুষ্ঠানে।
এই গানে কণ্ঠ দিয়েছেন সুপ্রতিম রায় এবং বসুধা ব্যানার্জি। ম্যান্ডোলিনে রয়েছেন সায়ন দ্বীপ রায়। গানের ভাবনা নির্মাণ করেছেন সত্রাজিৎ সেন এবং পরিচালনায় রয়েছেন সপ্তপর্ণা পাঠক।


প্রযোজনার দায়িত্বে রয়েছে রয়েস এন্টারটেইনমেন্ট এবং ব্লকের হাউস স্টুডিওস। আয়োজকদের মতে, এই সঙ্গীতচিত্রে প্রেম, আবেগ এবং সম্পর্কের সূক্ষ্ম মুহূর্তগুলোকে নতুনভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলবে।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *