মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আগুন, ইরানের জাহাজ দখল মার্কিন বাহিনীর

আবার যুদ্ধ। আবার মৃত্যু। আবার রক্তপাত। আদৌ শান্তি বৈঠকে কতটা আগ্রহী ছিল দুপক্ষ তা বলা মুশকিল। আর সোমবার পাকিস্তানে আমেরিকার সঙ্গে ইরানের শান্তি বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু সেটা ভেস্তে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে দুসপ্তাহের সংঘর্ষবিরতি হয়েছিল,সেটার মেয়াদও শেষ হচ্ছে মঙ্গলবার। এহেন পরিস্থিতিতে ইরান-আমেরিকা যুদ্ধ আবারও শুরু হবে, সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ওমান সাগরে ইরানি জাহাজ লক্ষ্য করে হামলা করেছে মার্কিন নৌসেনা।

পালটা দিয়েছে তেহরানও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরানের সুপ্রিম লিডার-সহ একঝাঁক নেতৃত্বের মৃত্যু হয়েছে। তারপর প্রায় দেড়মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। তারপর ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধ থামাতে রাজি হয়েছে দুই দেশ। এই সময়টার মধ্যে দুপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই মতো গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকে বসে দুই দেশ। ২১ ঘন্টা ধরে আলোচনা চলে দু’পক্ষের মধ্যে। কিন্তু সেই ম্যারাথন বৈঠক নিস্ফলা। বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয় জ্বালানি সংকট। তারপরেও যুদ্ধ পাকাপাকিভাবে থামাতে উদ্যোগ নেয় মধ্যস্থতাকারী দেশগুলি।

দ্বিতীয়বার শান্তি বৈঠকে অংশ নেওয়ার জন্য ওয়াশিংটন এবং তেহরান দু’পক্ষকে রাজি করানো হয়। কিন্তু শেষ পর্যন্ত এই বৈঠক থেকে সরে দাঁড়াল ইরান। তেহরানের তরফে বলা হয়েছে, আমেরিকা অযৌক্তিক দাবি করছে। একেক বার একেক রকম কথা বলছে। স্ববিরোধী মতামত দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, ইরানের বন্দরগুলিতে জাহাজ চলাচলে অবরোধ করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *