তপ্ত গরমে হাঁসফাঁস, তবু ঝড়-বৃষ্টির ইঙ্গিতে স্বস্তির আশা!

নির্বাচনের আগে তাপমাত্রা বেড়েই চলেছে। দিনের বেলায় সূর্যের প্রবল তাপ, সন্ধ্যার পরে কিছুটা কমে। তবে এই তীব্র গরমের মধ্যেই একটু স্বস্তির ইঙ্গিত মিলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জায়গাতেই গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছু জায়গায় বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে। যদিও সব জেলায় বৃষ্টি হবে না, বেশিরভাগ জায়গাতেই শুষ্ক গরম থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে তুলনামূলকভাবে আলাদা চিত্র দেখা যাবে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গের মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *