বাইরে গরম বাড়ছে, এলাকায় এলাকায় নির্বাচনী উত্তাপও বাড়ছে। এবার বাগদা। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীর সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা ।
গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর । ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ। বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের দাবি, “তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে ।
আমার সঙ্গে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার।” বাইক আরোহীর দাবি, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা , ইটভাটাতে কাজ করেন। তিনি বলেন, “ইচ্ছা করে কেউ গাড়ির পিছনে ধাক্কা মারে।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুই করিনি আমি। এখন সব কিছুতেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস। কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে ফিরে যাওয়ায় সমীকরণ পাল্টে যায়। সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল তৃণমূলের জন্য ইতিবাচক ছিল। তবে ২০২৬ এর ৪ মের দিকে সবাই এবার তাকিয়ে আছে।
